২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আমিরাবাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ উৎসব-১৭ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক প্রতি বছরের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ উৎসব-১৭ উদ্বোধন করলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম ইসলাম চৌধুরী। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। নতুন বছরে শিক্ষার্থীরা বই পেয়ে অনেক বেশী উৎপল্ল ও আনন্দিত। ১জানুয়ারী ২০১৭ ইংরেজী সকাল সাড়ে ৯ টায় প্রথমে হাজার বিঘা নুরুল ইসলাম মাষ্টার প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ করা হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাজার বিঘা নুরুল ইসলাম মাষ্টার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার পার্থ সারথী দাশ গুপ্ত, দাতা সদস্য আবদুল আমিন চৌধুরী, নেজাম উদ্দিন, শিক্ষিকা ওয়াহিদা আক্তার, নুর আয়শা, মোহাম্মদ মামুনুর রশিদ। সকাল সাড়ে ১২ টায় আমিরাবাদ এম এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবদুস ছবুর। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন শিক্ষিকা নিলীমা আচার্য্য, মাষ্টার মোহাম্মদ আলী ছিদ্দিকী, মাষ্টার এহেছানুল হক,অফিস সহকারী মোনায়েম চৌধুরী। দুপুর দেড়টাই মল্লিক ছোবাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়। অনুষ্টানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সানজিদা খানম। সিনিয়র শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস শাহিন আক্তার,যুবলীগ নেতা আবদুর রহিম,দেলোয়ারসহ অনেকেই। পৃথক পৃথক অনুষ্টানে আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার ও শিক্ষা বান্ধব সরকার।বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে।নতুন বছরের ১লা জানুয়ারী সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্টানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।