২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

আমরা এখন আর সাংবাদিকতা করি না, বসে বসে আঙ্গুল চুষি!

রাসেল চৌধুরী

বর্তমান সময়ে আমরা কি সাংবাদিকতা করি? সোজাসাপ্টা জবাব, করিনা! যা করি তা গা বাঁচিয়ে পত্রিকা অফিসে হাজিরা দিই।কারেন্ট নিউজ করি। কে পানিতে পড়লো, কে গাড়ীতে মরলো বা কে কাকে মারলো। পানিতে গাড়ীতে পড়ার নিউজ গুলোঠিকঠাক মতো করলেও মারামারির নিউজ গুলো করার সময় দলমত, জাত গোষ্ঠী বিবেচনা করি!
এছাড়া বিভিন্ন সংগঠনের সভা, সেমিনার সেম্পুজিয়ামের খবর, কোন রেষ্টুরেন্ট কেমন আলোচপচনাপিয়াজু বানালো, জিলাপি কেমন হলো বা হালিমের স্বাদ কেমন ইত্যাদি ইত্যাদি প্রচার করি! আর নেতা, পুলিশ আমলাদের গুণকীর্তন করি। এসবছাড়া কি রিপোর্ট করার মতো আর কোন নিউজ নেই? অবশ্যই আছে।
চারিদিকে ভূরি ভূরি নিউজ। লুটপাটের মহাউৎসব। ছিনতাইয়ের উৎস। দখল বাণিজ্য। মাদক বাণিজ্য। জুয়া বাণিজ্য। দাদনবাণিজ্য। কিশোর গ্যাং। ফেইক অভিযান আর ফেইক প্রেসনোটের ছড়াছড়ি।
আমরা বিভিন্ন বাহিনীর পাঠানো প্রেসনোট ছাপি কিন্তু এই খবরের পেছনের খবর ছাপতে পারি না!
কারণ আমাদের হাতপা বাধা!!
হইতো অনেকে দ্বিমত করবেন, নিউজ করলে সমস্যা কি? সমস্যা অনেক? অতীত অভিজ্ঞতা তাই বলে। দেশের সার্বিকপরিস্থিতিও তাই বলে।
কেউ যদি বলেন সমস্যা নেই তাহলে কক্সবাজারে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সিনিয়র আমলা, জুনিয়রআমলা, চোরের সর্দার নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্ট করবো, আপনারা কি(পাঠক) আমাদের(সাংবাদিক) পাশে দাঁড়াবেন? আমাদের নিরাপত্তা দেবেন? আইনশৃঙ্খলা বাহিনীর অনিয়ম দুর্নীতি নিয়ে লিখব, কোমরে রশি বেধে নিয়ে যাবে, আপনারা কি আটকাবেন?

মাথামোটা মেধাশূন্য নেতাদের হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে লিখব, পেঠুয়া বাহিনী এসে হামলা করবে, আপনারা কি রক্ষাকরবেন? দুর্নীতিবাজ আমলাদের চুরি ধরিয়ে দেব, পেছনে সুবিধাভোগীদের লেলিয়ে দেবেন, তখন কি পাশে এসে দাঁড়াবেন? দাঁড়াবেন না।
উল্টো তখন বলবেন, ছেলেটা বেশী বাড়াবাড়ি করে! পরিবেশ পরিস্থিতি বুঝে না! এসময়ে ঝুকি নেওয়ার দরকার কি? এবার বুঝুকমজা? পুলিশ ধরে নিয়ে গেছে ভাল করেছে, অমুক ভাইয়ের সমর্থকরা মেরেছে, তাও ভাল করেছে।

এই যদি হয় অবস্থা, তাহলে সাংবাদিকরা সাংবাদিকতা করবে কিভাবে? তাই আমরা এখন আর সাংবাদিকতা করি না, বসে বসেআঙ্গুল চুষি!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।