১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

আবারও সিপিপি রাজাখালী ইউনিয়ন টিম লিডার নির্বাচিত আহাম্মদ কবির আজাদ

প্রেস বিজ্ঞপ্তি-

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) রাজাখালী ইউনিয়নের ইউনিয়ন টিম লিডার ও ইউনিট টিম লিডার, সহকারী ইউনিট লিডার পুনঃগঠন করা হয়েছে।

গত সোমবার সকাল ১০টায় সিপিপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন সিপিপির এই পুনঃগঠন কার্যক্রম শুরু হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল।

এতে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সিপিপির সহকারী পরিচালক কে .এম. মাহতাবুল বারী, কর্ণফুলী উপজেলা সিপিপির সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সিপিপি পেকুয়া উপজেলা টিম লিডার আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল, পেকুয়া উপজেলা ডেপুটি টিম লিডার আবুল কাশেম , রাজাখালী ইউনিয়নের সাবেক টিম লিডার, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বিএসসি, পেকুয়া সদর ইউনিয়ন টিম লিডার মো. জসিম উদ্দিন এবং রাজাখালী ইউনিয়ন সিপিপির ৯ ওয়ার্ডের সকল স্বেচ্ছাসেবক সদস্য।

পুনঃগঠন কার্যক্রমে রাজাখালী ইউনিয়ন সিপিপির টিম লিডার নির্বাচিত হযন ৫নং ইউনিট টিম লিডার আহম্মদ কবির আজাদ । একই সাথে নতুন করে ৯ ইউনিটের ৯জন টিম লিডার নির্বাচিত হন। তৎমধ্যে ১নং ইউনিটে শাখাওয়াত হোসেন সুমন, ২নং ইউনিটে জসিম উদ্দিন মানিক, ৩নং ইউনিটে শাখাওয়াত হোসেন, ৪নং ইউনিটে সেলিম উল্লাহ, ৫ নং ইউনিটে শামশুল আলম , ৬ নং ইউনিটে মোঃ ফোরকান, ৭ নং ইউনিটে আব্দুল মান্নান, ৮ নং ইউনিটে আজম উদ্দিন রুখন, ৯নং ইউনিটে আহম্মদ কবির আজাদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।