৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

আবারও প্রেমে পড়েছেন ট্রাম্প!

তাঁর তিন স্ত্রীর কথা সবারই কম-বেশি জানা। প্রেমিক হিসেবেও তার জুড়ি নেই। বয়স এখন ৭০। বর্তমানে স্ত্রী হিসেবে তার পাশে আছেন সুন্দরী মেলোনিয়া ট্রাম্প। এরপরও আবারও প্রেমে পড়েছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! তবে সেই প্রেম সুখের নয়।

কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগযুদ্ধ চলছে জনপ্রিয় ‘দ্য অ্যাপ্রেনটিস’ টিভি শো-এর সঞ্চালক লেখক, রাজনীতিবিদ ও অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের। সম্প্রতি টেলিভিশনের এই শো থেকে সরে দাঁড়ানোর পর থেকেই তাঁকে কটাক্ষ করা শুরু করেন ট্রাম্প। সোয়ার্জনেগারকে উদ্দেশ করে টুইট করতে থাকেন তিনি। ‘টারমিনেটর’ স্টার পাল্টা কটাক্ষ করেন, ‘‘ট্রাম্প বোধহয় আমার প্রতি ‘আসক্ত’!’’

২০০৪ সালে ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামের ওই শো শুরু করেছিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ মৌসুম ধরেই বেশ জনপ্রিয় মার্কিন টেলিভিশনের ওই অনুষ্ঠান। শো’য়ের কার্যনির্বাহী প্রযোজক ছাড়াও তার সঞ্চালনায় ছিলেন স্বয়ং ট্রাম্প। তবে রাজনীতির আঙিনায় পা রাখার পর থেকেই সঞ্চালনা ছেড়ে দেন তিনি। সেই ভূমিকায় আসেন হলিউড অভিনেতা তথা ক্যালিফোর্নিয়ার প্রাক্তন রিপাবলিকান গভর্নর সোয়ার্জনেগার।

সম্প্রতি সোয়ার্জনেগার জানিয়েছিলেন, ওই শো থেকে সরে যাচ্ছেন তিনি। কিন্তু, তা নিয়ে টুইটারে ব্যঙ্গ করতে থাকেন ট্রাম্প। গত সপ্তাহে তিনি বলেন, “স্বেচ্ছায় নয়, আসলে সোয়ার্জনেগারকে ওই শো থেকে বের করে দেওয়া হয়েছে। ” ট্রাম্পের আরও দাবি, হলিউড অভিনেতার জন্যই ওই টেলি-শো’য়ের রেটিং পড়তে থাকে। এতেই যেন আরও চটে যান সোয়ার্জনেগার। রেডিওর একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, টুইটারে সারা ক্ষণ তাঁকে নিয়েই কেন কথা বলে চলেছেন ট্রাম্প? তাতে সোয়ার্জনেগার বলেন, “ডোনাল্ড ট্রাম্প বোধহয় আমার প্রেমে পড়েছেন!”

এর আগেও হলিউডের একাধিক সেলিব্রিটির সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। গোল্ডেন গ্লোবের মঞ্চে প্রকাশ্যেই মার্কিন প্রেসিডেন্টকে তুলোধনা করেছেন মেরিল স্ট্রিপ। সে সময় মেরিলকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।