২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

আফরিনা রহমান ইরিন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে


২০১৭ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে আফরিনা রহমান ইরিন। সে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে সব বিষয়ে এ প্লাস অর্জন করে। ইরিন কক্সবাজার শহরের রক্ষিত মার্কেটস্ত বিদ্যাসাগর ও পাঠকবন্ধু লাইব্রেরীর স্বত্তাধীকারি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এখলাসুর রহমান ও সেতারা বেগমের দ্বিতীয় সন্তান। সে একই বিদ্যালয় থেকে ২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ও ২০১১ সালে কক্সবাজার কে.জি স্কুল থেকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় অংশ নিয়ে উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। সে তার কৃতিত্বপূর্ণ ফলাফলে আল্লাহ, সকল শিক্ষক ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ। চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার স্বপ্ন পূরণে সবার দোয়া চেয়েছে ইরিন। তার বড় বোন আফিয়া রহমান দ্বিপী চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে অধ্যয়নরত। ইরিন দৈনিক যুগান্তর পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদ সায়ীদ আলমগীরের ভাগিনী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।