২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

আপনি কি উদ্বেগে ভুগছেন? লক্ষণে জেনে নিন

অনেক ছোটখাটো অভ্যাস ব্যক্তির বিভিন্ন অবস্থা তুলে ধরে। স্বাভাবিকভাবেই এমন অনেক লক্ষণ আছে, যেগুলো থেকে বোঝা যায় ব্যক্তি উদ্বেগ আর উত্কণ্ঠায় ভুগছেন। এ ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন সময় বিশেষজ্ঞদের কাছে চিঠি লেখেন ভুক্তভোগীরা। অগোচরে থাকা সেসব উদ্বেগ-উত্কণ্ঠার সঙ্গে এখানে আপনার পরিচয় ঘটাচ্ছেন বিশেষজ্ঞরা। দেখুন, আপনার মধ্যে এমন আচরণ আছে কি না? জর্জরিত মানুষের নিজের ভাষাতেই সমস্যাগুলো প্রকাশ করা হলো—

নড়াচড়া
‘আমি মাঝেমধ্যেই নিজের অজান্তে মুখে ও ঘাড়ে হাত ঘষতে থাকি। চুল টানতে থাকি কিংবা মুখের ব্রনগুলো খুঁটিয়ে রক্তও বের করে ফেলি। ’

ক্ষমা
‘কারো সমস্যার সৃষ্টি করতে পারে—এমন যেকোনো কিছু এবং সব কিছুর জন্য আমি শুধু ক্ষমা চাইতে থাকি। এ জন্য আমি দায়ী থাকি বা না থাকি, অযথাই অন্যদের কাছে ক্ষমা চাই আমি। ’

বিরক্তি
‘যখন অস্থির লাগে, তখনই আমার কোথাও না কোথাও যেতে হয়। এমনও হয়, কারো সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। হঠাৎ করেই আমি কথার মাঝে উঠে চলে যাই, যা খুবই অশোভন। ’

ভুলোমন
‘গুরুত্বপূর্ণ যেকোনো বিষয় আমি সহজেই ভুলে যাই। আমার মনে সব সময় প্রচুর বিষয় ভিড় করে। আর এর সবই আমি ভুলে যাই। ’

চিন্তার দুর্বলতা
‘যেকোনো বিষয় আমি ব্যক্তিগতভাবে নিয়ে ফেলি। খুব সামান্য ভুলকেও অনেক বড় দোষ হিসেবে দেখি। সারা দিন বাজে চিন্তা করতে থাকি এটা নিয়ে। ’

আনমনা
‘আলাপচারিতার মধ্যে আচমকা আমি সব ভুলে যাই। কী নিয়ে কথা বলছিলাম, তা পরমুহূর্তেই মাথায় থাকে না। সেখানে আমি কেবল যৈন দৈহিকভাবেই উপস্থিত থাকি। ’

নীরব
‘খুব চুপচাপ হয়ে যাই। কেউ বোঝেন না আমি অফিসে আছি, নাকি বাসায়। ইচ্ছা করেই কারো ফোন ধরি না। ’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।