৫ এপ্রিল, ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ১৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

প্রবাস জীবনে হঠাৎ কালো ছায়া

আপনার মানবতায় বদলে যাক চকরিয়ার মোজাফ্ফর

বিশেষ প্রতিবেদক : মোজাফ্ফর আলম। বয়স তাঁর ৪৫ বছর। যৌবনকাল পুরোটাই কাটিয়েছেন প্রবাসে। চকরিয়ার পৌর এলাকা পালাকাটার হাশেম মাস্টার পাড়ার এ ব্যক্তি জীবনের শেষ সময়ে এসে মাত্র ৪ বছর আগে বিয়ে করলেন। একমাত্র মেয়ে সন্তান নিয়ে অতিবাহিত করা সুন্দর সংসারে হঠাৎ কালো ছায়া নেমে আসে। সৌদি আরবে থাকাবস্থায় জানতে পারেন কিডনি বিকল হয়ে যাওয়া। দ্রুত দেশে এসে চিকিৎসা নিতে গিয়ে চমকে যাওয়ার মতো। শরীরে থাকা দুই কিডনিই বিকল, সাথে যোগ হলো হার্টের অসুখও। প্রবাস জীবনের আয় রোজগার দিয়ে সাধ্যমতো চিকিৎসাও করিয়েছেন। কিন্তু উন্নত চিকিৎসা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত থেরাপির প্রয়োজনীয় টাকার যোগান দিতে গিয়ে অক্ষম হয়ে পড়েছে এ দরিদ্র পরিবার। ৩ বছরের একমাত্র মেয়ে সন্তানের খাবার জোগাড় করা ও অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্ত্রী। তাই তিনি সমাজের বিত্তবান ও মানবতাবাদী সর্বস্তরের লোকজনের কাছে তাঁর অসুস্থ স্বামীকে বাঁচাতে মানবিক আবেদন জানিয়েছেন।
এ ব্যাপারে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন, রোগীর মোবাইল নাম্বার- ০১৮২১০১৯৩৭৪, ০১৭৭০৬৪৯১৯১। দু’টো ফোনেই পার্সোনাল বিকাশ রয়েছে। এছাড়া একাউন্টের মাধ্যমেও সাহায্য পাঠাতে পারেন- ইসলামী ব্যাংক, চিরিঙ্গা শাখা, চকরিয়া; একাউন্ট নাম্বার- ২০৫০১৪১০২০০৯৪২০০৯।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।