৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

‘আন্দোলনের নামে মানুষ হত্যা বরদাশত করা হবে না’

 প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা বরদাশত করা হবে না। মানুষের রক্ত নিয়ে যারা খেলছে তাদের শাস্তি হবেই হবে। জঙ্গি সন্ত্রীদের কোন ক্ষমা নেই। বোমা হামলা করে এদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত জনসভায় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী আখ্যা দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, উনার অনেক আশা ছিল। ভেবেছিলেন বিদেশ থেকে এসে কেউ ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু বিদেশীরাও বলেছে আগে এই সহিংসতা ও সন্ত্রাসী কর্মকা- বন্ধ করেন।
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জঙ্গি নেত্রীর স্থান বাংলার মাটিতে হবে না।
বিরোধী জোটের হরতাল-অবরোধের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ সালের নির্বাচন ঠেকাতে বিএনপি জোট মানুষ হত্যা করেছে। পুড়িয়ে মেরেছে। শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে। এতো কিছুর পরও তারা নির্বাচন ঠেকাতে পারেনি। এবার তারা আবার হরতাল-অবরোধ দিয়েছে। অবরোধ ডেকে খালেদা জিয়া বাড়ি ছেড়ে অফিসে বসে আছেন। তিনি অবরোধ ডাকলেও তা কেউ মানছে না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।