মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

আন্তর্জাতিক বন দিবসে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সাফল্য

শেয়ার করুন

‘বন প্রকৃতির শক্তির আধার’ স্লোগানে চকরিয়া উপজেলার খুটাখালীতে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় র‌্যালি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা কিশলয় স্কুল মিলনায়তনে সিএমসি সভাপতি মাষ্টার আবুল হোছাইনে সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। শুরুতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বন বিভাগের স্ট্যাফ ও মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মহাসড়কে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন ফুলছড়ি এসিএফ মো: ইউছুফ ও রেঞ্জ কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক ফরেষ্টার। র‌্যালী ও আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন। তারা হলেন জানিন নূর উসমান পুতুল, জিয়াউল হক , সাইফুল ইসলাম ও তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমুহের মধ্যে ছিলেন, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন ও কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলছড়ি বন সংরক্ষক মো: ইউছুফ। এসময় ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, ক্রেল সাইট অফিসার মো: আবদুল কাইয়ুম, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি বাহাদুর হক, সাধারণ সম্পাদক বেলাল আজাদসহ বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতা স্কুলের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খুটাখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন।

শেয়ার করুন