১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া

121443khalada-9_kalerkantho_picজিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪২ মিনিটে গুলশানের বাসা থেকে খালেদা আদালতের পথে রওনা হন বলে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন।

বেলা পৌনে ১২টায় তিনি পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে পৌঁছান। বিচারক আবু আহমেদ জমাদারের এ আদালতেই জিয়া দাতব্য এবং জিয়া এতিমখানা ট্রাস্টের অর্থ আত্মসাত মামলার শুনানি চলছে।
আদালতে উপিস্থ রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা আব্বাস, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলাল।

খালেদার আইনজীবীদের মধ্যে আদালতে রয়েছেন রেজাক খান, সানাউল্লাহ মিয়া, মো. বোরহানউদ্দিন, রেজাউল করিম সরকার, মহসিন মিয়া, নুরুজ্জামান তপন, সিমকি ইমাম খান, আজিজুল ইসলাম খান বাচ্চু। দুর্নীতির এ দুই মামলায় গত ১ ডিসেম্বর সবশেষ শুনানি হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।