৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আত্মগোপনে গিয়ে অপহরণ নাটক, চট্টগ্রাম থেকে আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক ধারাবাহিক অপহরণের ঘটনার মধ্যে এক যুবক নিজকে অপহরণের নাটক সাজিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাথা ভাঙ্গা এলাকার করিম উল্লাহর নুরুল আফসার (২৭) নামের এই যুবক নিখোঁজের ঘটনায় গত ৩০ মে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করেন তার ছোট ভাই নুরুল কাইসার। রবিবার (৪ জুন) সকালে এই আফসারকে চট্টগ্রাম থেকে আটক করে পুলিশ টেকনাফ থানায় নিয়ে এসেছেন।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, ৩০ মে সাধারণ ডায়েরি করে জানানো হয় নুরুল আফসার ২৭ মে নিজ বাড়ি থেকে শামলাপুর বাজারে পিতার গরু বিক্রি বাবদ পাওয়া টাকা আনতে যান। এরপর থেকে নুরুল আফসার নিখোঁজ রয়েছে। সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করার পরে তদন্তকালিন সময় নুরুল আফসারের নিজস্ব ফোন থেকে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানানো হয় আফসারকে অপহরণ করা হয়েছে এবং ৪ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

ওসি জানান, পুলিশ তদন্তকালিন সময় প্রযুক্তির ব্যবহারে আফসারের ফোন নম্বরের অবস্থান শনাক্ত করে চট্টগ্রামে নিশ্চিত হতে পারে। এরপর চট্টগ্রামের বদ্দারহাট এলাকার আবাসিক হোটেল মরিয়মে গিয়ে আফসারের অবস্থান এবং ফোন নম্বর পাওয়া যায়। এসময় সিসিটিভির ফুটেজেও দেখা মিলে আফসারের। রবিবার আফসারকে চট্টগ্রাম থেকে আটক করে টেকনাফে আনা হয়েছে।

আবদুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসার স্বীকার করেছে স্বেচ্ছায় আত্মগোপনে নিয়ে অপহরণ নাটক করে পরিবার থেকে টাকা আদায়ের চেষ্টা করেছেন তিনি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।