মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

আজ শুরু এসএসসি, আসনে ৩০ মিনিট আগেই

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সূচি অনুয়ায়ী লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী।

এবারই প্রথম দেশের সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা চলাকালে কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। এদিকে, পরীক্ষা শুরুর ৭ দিন আগেই কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।’

স্থায়ীভাবে কোচিং বন্ধের বিষয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা আগেও বলেছি, আইন তৈরি হলে কোচিং সেন্টার স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা নেবো। আইন না থাকার কারণে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যায় না। তবে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তাই আইন চূড়ান্ত করা হচ্ছে। আইন হলে স্থায়ীভাবে কোচিং সেন্টার বন্ধের ব্যবস্থা নেবো।’

পরীক্ষার প্রথমদিন রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে যাবেন নুরুল ইসলাম নাহিদ।

উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন, ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

শেয়ার করুন