৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আজ বিশ্ব মানবাধিকার দিবস

file-6

জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সব দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। সার্বজনীন মানবাধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
১৯৫০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৭তম পূর্ণ অধিবেশনে ৪২৩(৫) অনুচ্ছেদের মাধ্যমে সদস্যভূক্ত দেশসহ আগ্রহী সংস্থাগুলোকে দিনটি তাদের মতো করে উদযাপনের আহ্বান জানানো হয়। সেই থেকে বিশ্বজুড়ে এ দিনটি পালিত হচ্ছে।
এবারের মানবাধিকার দিবসে জাতিসংঘ নির্ধারিত প্রতিপাদ্য ‌বিষয় হচ্ছে- ‘বছরের ৩৬৫ দিনই মানবাধিকার দিবস’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেষ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজ নিজ বাণী দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশন দিনটি উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শোভাযাত্রা বের করবে।
এছাড়া ‘মানবাধিকার হরণ: এ কী পরিস্থিতিতে দেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। সকাল সাড়ে ৯টায় সভা শুরু হবে। সভা শেষে প্রেসক্লাবের সামনে কালো পতাকা ও জাতীয় পতাকাসহ মানববন্ধন করবে সংস্থাটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।