১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

আজ নতুন ইসির শপথ

নতুন নির্বাচন কমিশনআজ বুধবার শপথ নিতে যাচ্ছেন নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা । বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ইসির সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি এস কে সিনহা। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান।

শপথ নেওয়ার পরপরই গণমাধ্যমের মুখোমুখি হবেন ইসির সদস্যরা। বুধবার বিকাল ৫টায় ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।

উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে গত ৬ ফেব্রুয়ারি নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সাবেক সচিব কে এম নূরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে ৫ সদস্য বিশিষ্ট ইসি গঠন করেন তিনি। কমিশনের অন্য চার সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

নতুন কমিশন গঠনের পর থেকেই বিএনপি দলীয়করণের অভিযোগ তুলেছে। বিশেষ করে সিইসি কে এম নুরুল হুদাকে ‘আওয়ামী লীগের লোক’ হিসেবে আখ্যায়িত করেছে তারা। অবশ্য আপত্তি তুললেও বিএনপি এ কমিশনের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আগামী ৬ মার্চ দলীয় ভিত্তিতে অনুষ্ঠেয় দেশের ১৪টি জেলার ১৮টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিই হবে নতুন ইসির অধীনে প্রথম নির্বাচন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।