১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

আজ জাতীয় আনন্দের দিন- পুলিশ সুপার মো. হাসানুজ্জামান

কক্সবাজার প্রতিনিধি:
পদ্মা সেতুর উদ্বোধনের দিনকে জাতীয় আনন্দের দিন বলে উল্লেখ করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
তিনি বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এরচেয়ে আনন্দক্ষণ মূহুর্ত আর কিছুই হতে পারে না।
শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা পুলিশ। শোভাযাত্রা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শেষ হয় কক্মবাজার শহরের হলিডে মোড়ে। শোভাযাত্রায় অংশ নেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ জিল্লুর রহমান, পিবিআইয়ের পুলিশ সুপার সারোয়ার আলম, সিআইডির পুলিশ সুপার ফয়সাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।