মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

আজ কক্সবাজার শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আজ সোমবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কক্সবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক লাইন ও খুঁটি সরাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে বলে জানা গেছে।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব আলম সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগের রাস্তার উন্নয়নের জন্য উল্লেখিত সময়ে বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্থানান্তর কাজ চলবে। সোমবার সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানান-প্রকৌশলী মোঃ মাহবুব আলম।

কক্সবাজার শহরের যেসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেসব এলাকা হলো-হলিডে মোড় হইতে লাবনী মোড়, ছাতা মার্কেট, লাবনী মোড় হইতে পাসপোর্ট অফিস, বাহারছড়া, মধ্যম বাহারছড়া, সমিতিপাড়া, নাজিরার টেক, বিয়াম ফাউন্ডেশন এলাকা, হোটেল সীগাল রোড, লাবনীমোড় হইতে কলাতলী পর্যন্ত হোটেল-মোটেল জোনের পশ্চিম পার্শ্বসহ তৎসংলগ্ন এলাকা।

প্রকৌশলী মোঃ মাহবুব আলম আরো জানান, ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে তারা বৈদ্যুতিক খুঁটি গুলো সরানোর চেষ্টা করবেন। তবে কোন কোন জায়গায় তা সম্ভব না হলে উল্লেখিত পুরো এরিয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে কাজ করতে হবে। সম্ভব হলে সোমবার বিকেল ৫টার আগেই তারা বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা করবেন বলে জানান। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, উন্নয়ন কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের পক্ষে প্রকৌশলী মোঃ মাহবুব আলম বিদ্যুৎ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ার করুন