২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

আজ কক্সবাজারে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক লাইন ও খুঁটি সরাতে গিয়ে কক্সবাজার শহরের বৃহত্তর কলাতলী সহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল ৭ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব আলম সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগের রাস্তার উন্নয়নের জন্য উল্লেখিত সময়ে বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্থানান্তর কাজ চলবে। এসময়ে কক্সাবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের আওতাধীন কলাতলী উত্তর আদর্শ গ্রাম, দক্ষিণ আদর্শ গ্রাম, কলাতলী হাঙ্গর মোড় (ডলফিন মোড়) থেকে হিমছড়ি পর্যন্ত, মধ্যম কলাতলী, বড়ছড়া এলাকা, দরিয়ানগর, মাঙ্গালাপাড়া ইত্যাদি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রকৌশলী মোঃ মাহবুব আলম আরো জানান, বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজ দ্রুত করতে বিদ্যুৎ বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এজন্য কক্সবাজারের উল্লেখিত এলাকায় সকাল ৭ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এ কাজ করা হবে। বেশি বৃষ্টি হলে, ঝড়ো হাওয়া থাকলে কাজ করা করা যাবেনা। তখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

তিনি জানান, ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে তারা বৈদ্যুতিক খুঁটি গুলো সরানোর চেষ্টা করবেন। তবে কোন কোন জায়গায় তা সম্ভব না হলে পুরো এরিয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে কাজ করতে হবে। সম্ভব হলে রোববার বিকেল ৫ টার আগেই তারা বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা করবেন বলে জানান।

এদিকে, উন্নয়ন কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের পক্ষে প্রকৌশলী মোঃ মাহবুব আলম নাগরিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।