২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

আজ কক্সবাজারের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক লাইন ও খুঁটি সরাতে এবং বৈদ্যুতিক লাইন ও খুঁটির উপর পড়ে থাকা গাছপালার ডাল কাটতে গিয়ে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সড়ক ও জনপথ বিভাগের রাস্তার উন্নয়নের জন্য উল্লেখিত সময়ে বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্থানান্তর কাজ চলবে। এসময়ে কক্সাবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের আওতাধীন নোটিশে বর্ণিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ উল্লেখিত সময়ে সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রকৌশলী মোঃ মাহবুব আলম আরো জানান, ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে তারা বৈদ্যুতিক খুঁটি গুলো সরানোর চেষ্টা করবেন। তবে কোন কোন জায়গায় তা সম্ভব না হলে পুরো এরিয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে কাজ করতে হবে। সম্ভব হলে শনিবার বিকেল ৪টার আগেই তারা বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা করবেন বলে জানান।

এদিকে, উন্নয়ন কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের পক্ষে প্রকৌশলী মোঃ মাহবুব আলম বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।