মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

আজ অস্ট্রেলিয়া যাচ্ছেন মুশফিকরা

শেয়ার করুন

tmp_27702-file-2519013111

চলতি মাসের শেষের দিকে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে এর আগে প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ। বিপিএলের জন্য দুই ভাগে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার প্রথম ফ্লাইট যাচ্ছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীমসহ আরো ১২ ক্রিকেটার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আগামী শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যে। এ দল দুটির হয়ে খেলছেন জাতীয় দলের সাত তারকা। ঢাকা ডায়ামাইটসের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানভীর হায়দার।

আর রাজশাহী কিংসের হয়ে খেলছেন সাব্বির রহমান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ। তাই তারা দ্বিতীয় ফ্লাইটে আগামী শনিবার অস্ট্রেলিয়া উড়ে যাবেন। তাদের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ জাতীয় দলের সিমিত ওভার ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।

এছাড়া মুশফিকের নেতৃত্বে রাত সোয়া ১০টায় তারা সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার সিডনি পৌঁছাবেন বাকি ক্রিকেটাররা। সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। একইসঙ্গে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স এবং সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলবে তারা।

অস্ট্রেলিয়ায় ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে উড়ে যাবে টাইগাররা। ক্রাইস্টচার্চে ২৬ ডিসেম্বর বক্সিং ডে ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডের আগে ১৫ জনের স্কোয়াড দেয়া হবে। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে শেষে দেয়া হবে ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড। ৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে টেস্ট স্কোয়াড দেয়া হবে ১৭ সদস্যের। ৮ জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরে আসবে পাঁচ ক্রিকেটার।

নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের স্কোয়াড
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভির হায়দার।

শেয়ার করুন