২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

আজিজনগর গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলার শিল্পনগরী আজিজনগর ইউনিয়নে, আজিজনগর ক্রীড়া সংস্থার আয়োজনে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হচ্ছে আজিজনগর গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ  সংলগ্ন চেয়ারম্যান পাড়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার থেকে ১০দিন দিনব্যাপী এ টুর্নামেন্ট শুরু হবে।
আজিজনগর ক্রীড়া সংস্থার সভাপতি নুরুল আলম রাজা বলেন, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় সবার অংশগ্রহণে এই টুর্নামেন্ট মিলনমেলায় পরিণত হবে। এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করছে। ৮ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধা ৬টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বান্দরবান পার্বত্য জেলার আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মাহাবুবুর রহমান পিএসসি। ডাবল সেটে ৮টি গ্রুপে খেলা হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খেলা চলবে। ফাইনাল ম্যাচের তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বিজয় টিভি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড় বার্তা, বীরকন্ঠ, কক্সবাজার সময়, দৈনিক নতুন বাংলাদেশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।