১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

আজিজনগরে সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে জেল ফেরত ইয়াবা ব্যবসায়ী!


চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং আজিজনগর এলাকায় সংবাদ প্রকাশের জেরে জসিম উদ্দিন (৩২) নামের এক সাংবাদিকের ওপর হামলা করেছে জেল ফেরত আসামি অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী ও তার ভাড়াটে লোকজন। মারধরে ওই সাংবাদিক গুরুতর আহত হয়েছে। ঘটনার সময় টেলিভিশনের ক্যামরা ও সরঞ্জাম ভাংচুর করা হয়েছে। গত সোমবার রাত সাতটার দিকে আজিজনগর স্টেশনের নুর আয়েশার টেক এলাকায় ঘটেছে এ হামলা ঘটনা।
হামলার শিকার সাংবাদিক জসিম উদ্দিন বিজয় টেলিভিশনের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে আহত ওই সাংবাদিক স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত ও মামলার আসামি ওসমান গনী নামের একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত ওসমান চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
হামলার শিকার সাংবাদিক জসিম উদ্দিন বলেন, কিছুদিন আগে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ভিলেজারপাড়া গ্রামের কলিম উল্লাহ নামের একজনকে পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করেন। পুলিশের বরাত দিয়ে বিজয় টেলিভিশনে খবরটি প্রকাশ করেন তিনি। এ ঘটনার পর গ্রেফতার হওয়া কলিম উল্লাহ ক্ষিপ্ত হয়ে উঠে। সম্প্রতি সময়ে জামিনে মুক্ত হন ইয়াবাসহ আটক কলিম উল্লাহ।
আহত সাংবাদিক জসিম উদ্দিন অভিযোগ করেছেন, জেল থেকে বাড়ি ফেরার পর সংবাদ প্রকাশের জের ধরে গত ২৭ মার্চ কলিম উল্লাহ সহযোগি স্থানীয় ইব্রাহিমের ছেলে জিয়াবুলসহ ভাড়াটে লোক নিয়ে হামলা করে তার উপর। এসময় তাকে মারধর করে টেলিভিশনের ক্যামরা ও সরঞ্জাম ভাংচুর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।