মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আজিজনগরে সংবাদ প্রকাশের জেরধরে সাংবাদিক উপর হামলা

শেয়ার করুন

 


“আজিজনগর বাজারে প্রকাশ্য যুবককে নাপিতের ক্ষুর দিয়ে কুটিয়ে জখম” শীর্ষক সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সেলিম (৩০) এর উপর হামলা করা হয়েছে বলে জানা গেছে।
সাংবাদিক সেলিম বান্দরবান থেকে প্রকাশিত দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার প্রতিনিধি ও আজিজনগর সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক। গত ২ ডিসেম্বর তিনি আজিজনগর চাম্বি বাজারে প্রকাশ্য যুবককে নাপিতের ক্ষুর দিয়ে কুপানোর এ সংবাদটি প্রকাশ করেন । এরই জের ধরে আজ ১৮ জানুয়ারি বুধবার বেলা পৌনে ১২টার সময় আজিজনগর চাম্বি মফিজ বাজারের ভাইয়া সুপার মার্কেট এলাকার ভাই ভাই ষ্টোর দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী মংচিং হান মার্মা প্রকাশ চাইনিজ কর্তৃক হামলার শিকার হন তিনি।
এ ব্যাপারে হামলার শিকার সাংবাদিক সেলিম উদ্দিন বলেন, আজিজনগর হেডম্যান পাড়ার সন্ত্রাসী চাইনিজ আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমি দৌড়ে নিরাপদে পৌছতে গেলে সে আমাকে কাঠ/রড দিয়ে হামলা করার চেষ্টা করে। প্রকাশ্য বাজারে শতশত মানুষের সামনে হুমকি দিতে থাকে তোর এতবড় সাহস আমার বিরুদ্ধে নিউজ করছিস তোকে মেরে ফেলবো। এলাকার লোকজনের সহযোগীতায় আমি প্রাণে বেচেঁ যায়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনকে হামলার বিষয়টি জানানো হলে, তিনি বলেন এঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাংবাদিক সেলিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন লামা প্রেসক্লাব, লামা রিপোর্টার্স ক্লাব ও আজিজনগর সাংবাদিক ফোরামের কর্মরত সংবাদ কর্মীরা।

শেয়ার করুন