মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কাউন্সিলর প্রার্থীদের দেড় লাখ টাকা জরিমানা প্রদান

আচরণবিধি লংঘন : মেয়র প্রার্থী রাশেদকে ৫০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

কক্সবাজার পৌরসভার নির্বাচনে আচরণবিধি লংঘন ঠাকাতে জেলা প্রশাসন সর্বোচ্চ সর্তকাবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার দিনব্যাপী কক্সবাজারে আচরণবিধি লংঘনের প্রমাণ পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে নারকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের বেআইনী শোডাউন করায় ৫০ হাজার টাকা এবং ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবছার কামালকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও কয়েকজন কাউন্সিলর প্রার্থীর কাছে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় কক্সবাজার প্রেসক্লাব সংলগ্ন শহীদ সরণীতে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, আচরণবিধি লংঘন ঠাকাতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ রয়েছে। মঙ্গলবার নৌকা প্রতীকের পক্ষে আওয়ামীলীগের নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে সর্তক করা হয়েছে। প্রচারণার গাড়িতে ব্যানার দেয়ার চেষ্টাকালে তাকে এই সর্তক করা হয়।

এক প্রশ্নের উত্তরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, এ ঘটনায় কোন জরিমানা করা হয়নি। তবে তাকে সর্তক করে বলা হয়েছে এ অপরাধে জরিমানাও করা যায়।

শেয়ার করুন