১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

আগামী সপ্তাহে কক্সবাজার আসছেন খালেদা জিয়া

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী শনিবার (২৮ অক্টোবর) তিনি ঢাকা থেকে চট্টগ্রামে আসবেন। পরদিন রবিবার কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তিনি সেখানে যেতে পারেন। আমরা বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানাবো।’

বিএনপির মিডিয়া উইং সূত্র জানায়, সোমবার (২৩ অক্টোবর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার কক্সবাজারে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে এই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, প্রেস রিলিজের মাধ্যমে আজই স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।