১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

আগামী নির্বাচনেও কক্সবাজার-১ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হবে- কর্মীসভায় এমপি জাফর

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন-  আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনেও কক্সবাজার-১ আসনটি দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে হবে। তাই প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য মানুষের তালিকা তৈরী করে কেন্দ্রভিত্তিক শক্তিশালী কমিটি গঠন করতে হবে। যাত আগুন-সন্ত্রাসী, সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতচক্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

এমপি জাফর আলম আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মধ্যে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে সেই আগুন-সন্ত্রাসী, সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতচক্র।

তাই যে কোন পরিস্থিতি শক্তহাতে মোকাবেলা করার জন্য সকল নেতাকর্মীকে ইস্পাত-কঠিণ ঐক্য গড়ে তুলতে হবে। যাতে অতীতের মতো চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় ঝাপিয়ে পড়তে পারে। দেখিয়ে দিতে হবে, এখানে সেই অপশক্তির কোন স্থান নেই।

এমপি জাফর আলম শুক্রবার সন্ধ্যায় (২৬ মে) প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সভায়।

ইউনিয়নের পহরচাঁদা কুতুব বাজারস্থ কমিউনিটি সেন্টারে আয়োজিত বিশাল এই কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল করিম। সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম বাদলের পরিচালনায় উক্ত কর্মীসভায় সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হাকিম, যুবনেতা ও তারুণ্যের প্রতীক আলহাজ্ব হায়দার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সকল সিনিয়র নেতৃবৃন্দ। এই কর্মী সভায় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।