৯ মার্চ, ২০২৬ | ২৪ ফাল্গুন, ১৪৩২ | ১৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আগামী জাতীয় নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, সংগঠনকে ঢেলে সাজিয়ে ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। বর্তমান সরকার যেভাবে দেশকে উন্নতি-সমৃদ্ধি ও অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা রক্ষা করতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।
রোববার বিকেলে দেশের সীমান্তবর্তী দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের সভাপতিত্বে ও আমির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রেজাউল করিম, বদরুল হাসান মিল্কী, সাবেক চেয়ারম্যান মাস্টার সামশুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান, হাফেজ আবুল হাসান, ফরিদ আহাম্মেদ মেম্বার, যুবলীগ নেতা আকতার কামাল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ ও জাহেদ হোসেনসহ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে বিজয় করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।