মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

আগামী এক বছরের মধ্যে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে-মোস্তাক আহমদ চৌধুরী

শেয়ার করুন


জেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন, কক্সবাজার খেলাধুলাই অনেক এগিয়ে গেছে। এখানকার সন্তান মুমিনুল হক ক্রিকেটে বিশ্বে দেশের সুনাম উজ্জ্বল করছে। খেলাধুলা মানুষকে পরিচিত করে তুলে। পাশাপাশি মন-মানসিকতা ভাল রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। আগামী এক বছরের মধ্যে কক্সবাজারে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। যাতে খেলোয়াড়রা কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে আরো তুলে ধরতে পারে। ২৩ ফেব্রুয়ারী রাতে কক্সবাজার পৌরসভা গোল্ডকাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। টূর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক কাউন্সিলর হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, প্যানেল মেয়র জিশান উদ্দিন জিসান, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল, কাউন্সির এসআই আকতার কামাল, কাউন্সিলর ওমর ফারুক লালু ও কাউন্সিলর মিজানুর রহমান। ফাইনালে দ্বৈত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফয়সাল-মিনহাজ, একক চ্যাম্পিয়ন হয় কক্সবাজার ব্যাডমিন্টন এসোসিয়েশনের জাহেদ খোকন (এসবেগ কোং, ইস্টার্ণ সিমেন্ট) ও অনুর্ধ্ব ৪০ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় নিপু-আজাদ । খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার এসআই আবদুর রহিম ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ। এছাড়া এবার সাবেক ১৫ জন কৃতি সাবেক খেলোয়াড়কে সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্ত সাবেক খেলোয়াড়রা হলেন, এজাজুল হক ওমর (বাট্টু মিয়া, প্রফেসর সিরাজুল মোস্তফা, অধ্যক্ষ জসিম উদ্দিন, আবদুল খালেক, সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, এড. হুমায়ুন কবির দুলাল, মোঃ শাহজাহান, এড. জিয়া উদ্দিন আহমদ, জয়সেন রামু, আলতাফ হোসেন, মুজিবুর রহমান, রাশেদুল হক, আবু মোঃ রেজাউল করিম হায়দার, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল ও আবু দাউদ নোমান।

শেয়ার করুন