২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

আগামীকাল শপথ নিচ্ছেন ঢাকা দুই সিটির মেয়র

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শপথ নেবেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মেয়রের এবং স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ পড়াবেন।’

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন, যিনি এর আগেও এ দায়িত্বে ছিলেন। দক্ষিণে মেয়র নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস।

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান মেয়রদের মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। উভয় সিটিতেই বর্তমান ওয়ার্ড কাউন্সিলরের অনেকে পুনর্নির্বাচিত হয়েছেন। এ কারণে বর্তমান করপোরেশনের মেয়াদ শেষ না হলে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিতে পারেননি। শপথ নিলেও মেয়রের দায়িত্ব পেতে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং কাউন্সিলরদের আরও অপেক্ষা করতে হবে।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ায় ডিএনসিসির মেয়র প্যানেলের জ্যেষ্ঠ সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা মেয়রের দায়িত্ব পালন করছেন। অপরদিকে দক্ষিণে মেয়াদ পূর্ণ করবেন মেয়র সাঈদ খোকন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।