১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আখতারাবাদ উচ্চ বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী কুমিরাঘোনা এলাকায় আখতরাবাদ কে.এ উচ্চ বিদ্যালয়ের হত-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করেছে লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থা। ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর কিছু সংখ্যাক শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার) ও চুনতির সমাজ সেবক মোহাম্মদ সায়েম-এর পৃষ্টপোষকর্তায় এসব বই বিতরণ করা হয়েছে।

 

বিতরণ কালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব বাহাদুর চৌধুরী, প্রধান শিক্ষক শফিউল আজম বাদ্শা, সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম.আহমদ মনির, কুমিরাঘোনা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন সাগর ও সংস্থার নির্বাহী সদস্য মো: ইউসুফ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।