মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

আকর্ষিক কক্সবাজার কারাগার পরিদর্শনে মানবাধিকার চেয়ারম্যান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন। তিনি সকাল ১০ টায় কক্সবাজার জেলা কারাগারে পৌছালে জেল সুপার মো: বজলুর রশিদ আখন্দ, জেলার রীথেশ চাকমা ও ডেপুটি জেলার মনির হোসেন তাকে স্বাগত জানান।
পরিদর্শন কালে মানবাধিকার কমিশন চেয়ারম্যান জেলের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং বন্দীদের সাথে কথা বলেন। তিনি বন্দীদের মামলার বিষয়েও খোজকবর নেন। যাদের মামলা চালানোর সামর্থ্য নেই তাদের লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেন।
ধারণক্ষমতার ৮ গুন বন্দী থাকার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্মাণাধীন ৬ ভবণের কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ দেন।
তিনি জেলের অভ্যন্তরে পরিপাটি পরিবেশ, দেয়ালে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভাষণ, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজের দৃশ্য এবং শিক্ষণীয় নানা আলপনা, বন্দীদের জন্য বিশুদ্ধ পানীয়জলের সুব্যবস্থা, শিশুপার্ক, নতুন ভবন, রান্নাঘর, কেন্টিন, পতাকা মঞ্চ, দর্শনার্থীদের জন্য বিশ্রামাগারসহ সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি মহিলাবন্দীদের সাথে থাকা শিশুদের জন্য নির্মিত শিশুপার্ক দেখে বিমোহিত হন।


মানবাধিকার কমিশন চেয়ারম্যান ২০১৭ সালেও একবার কক্সবাজার কারাগার পরিদর্শন করেছিলেন বলে জানান। তিনি তখনকার জেলের চিত্রের সাথে বর্তমান চিত্রের মধ্যে উন্নয়ন ও উন্নতির ধারাবাহিক অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন কালে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবীর, কাজী আরফান আশিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবসার প্রমুখ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন