৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৫ মাঘ, ১৪৩২ | ১৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

আকবর শাহে মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছে পুলিশ

কক্সবাজার সময় ডেস্কঃ নগরের আকবরশাহ এলাকার শহীদ লেনে রেলওয়ের জায়গায় গড়ে উঠা মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছে পুলিশ ও রেলওয়ে।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেইসব ঘরগুলোতে নিয়মিত মাদকের আসর বসতো বলে জানিয়েছেন আকবরশাহ থানার ওসি জসিম উদ্দীন।

ওসি জসিম বলেন, মাদক বিরোধী নিয়মিত অভিযান চালানো হলেও মাদকের বিস্তাররোধ করা দূরহ হয়ে উঠছে। সেজন্য মূল আস্তানায় আমরা নজর দিয়েছি। শহীদ লেনে রেলওয়ের জায়গায় নিয়মিত মাদকের আসর বসে। তাই স্থায়ীভাবে এ অবৈধ বস্তি উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে রেলওয়ের সহযোগিতায়। আজকের অভিযানে কাউকে আটক করতে না পারলেও প্রায় অর্ধশতাধিক ঘর উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে রেলওয়ের ভূমি সম্পত্তি কর্মকর্তা, ডিসি দক্ষিণ ফারুক উল হক, কাউন্সিলর জহুরুল আলম জসিম, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন, পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।