১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

awamileage
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে দলটি। ঘোষিত কমিটি অনুযায়ী এখনো দলটির সভাপতিমণ্ডলীর ৩ জন, আন্তর্জাতিক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপ-দফতর সম্পাদক এবং উপদেষ্টা পরিষদে ৩টি পদ খালি রয়েছে।
al-committee-2016-2019-published9-copy
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে দলটি।
al-committee-2016-2019-published8-copy
কমিটিতে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হয়েছেন ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন এবং কেন্দ্রীয় সদস্য থেকে পদোন্নতি পেয়ে উপ-প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম আমিন।
al-committee-2016-2019-published7-copy-1
এদিকে সদস্য হয়েছেন আবুল হাসনাত আবদুল্লাহ, মো. মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নূরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মন্নুজান সুফিয়ান, নুরুল ইসলাম ঠান্ডু, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, দিপঙ্কর তালুকদার, বদরুউদ্দিন আহমদ কামরান, আখতারুজ্জামান, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম, গোলাম কবির রব্বানী চিনু, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপাধ্যক্ষ রেমণ্ড আরেং।
al-committee-2016-2019-published6-copy
এর আগে গত ২৫ অক্টোবর দলটির ২২টি সম্পাদকীয় পদে নাম ঘোষণা করা হয়েছিল।
al-committee-2016-2019-published5-copy
২৩ অক্টোবর ২০তম জাতীয় সম্মেলন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়।
al-committee-2016-2019-published4-copy
তিন দফায় ঘোষণা করার পরও দলটির উপদেষ্টা পরিষদে ৩টি, সভাপতিমণ্ডলীতে ৩টি, ৩টি সম্পাদক ও ১টি উপ-সম্পাদক পদ খালি রয়েছে।
al-committee-2016-2019-published3-copy

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।