১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

আওয়ামী লীগের আয় বেশি ব্যয় কম

নির্বাচন কমিশনের (ইসি) কাছে ২০১৬ সালের সাংগঠনিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। হিসাব অনুযায়ী, গত বছর দলটির আয় ছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা এবং ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।

সোমবার সকালে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সিইসির কাছে হিসেব জমা দেন।

জমা দেওয়া হিসেবে বলা হয়েছে, গত বছর (২০১৬) দলটির আয় ছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে সংগঠনের নেতা-কর্মীদের চাঁদা। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রির অর্থ, শুভানুধ্যায়ীদের অনুদান।

এ ছাড়া দলটির ব্যাংক জমার পরিমাণ ২৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৪৪১ টাকা। এ হিসাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ ১ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯৬ টাকা।

অন্যদিকে ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। ব্যয়ের খাত হিসাবে দেখানো হয়েছে, নির্বাচনী প্রচারণা, জনসভা, ত্রাণ ও বিভিন্ন সাংগঠনিক খরচ।গ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।