২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

আওয়ামীলীগ ভাবছে, পুরো দেশ তারা কিনে ফেলেছে- শাহজাহান চৌধুরী


জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ ভাবছে, পুরো দেশ তারা কিনে ফেলেছে। তারা মানুষের মৌলিক অধিকার হরণ করে চলেছে প্রতিনিয়ত। বাকশালী এই সরকারের পতন ঘটাতে জাতীয়তাবাদী পরিবারের সবাইকে আরো বেশী সুসংহত হতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কৃষকদলের সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্যোগে শনিবার (৩১ ডিসেম্বর) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা কৃষকদলের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট মো. তারিকুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সিকদারের পরিচালনায় সভায় বক্তৃতা করেন- জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরুল আমিন, পৌর শ্রমিকদলের সভাপতি এস্তাক আহমদ, সদর কৃষকদল নেতা মাস্টার গোলাম কাদের, কৃষকদল নেতা সিরাজুল হক সিরাজ, জমির উদ্দিন, বিএনপি নেতা আবদুল হামিদ, টেকনাফ যুবদল নেতা মো. আবদুল কাইয়ুম, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক রুহুল আমিন বাদশা প্রমুখ।
এতে কৃষকদলসহ বিএনপি, সংযোগি ও অঙ্গ সংগঠনের উপজেলা-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।