মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

আইসিইউতে সালাহ উদ্দিন

শেয়ার করুন

salauddin1

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ এ্যান্ড মেডিকেল সায়েন্সেস (নেগ্রিমস) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির বরাত দিয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্টকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা ভাল নয়। পায়ে পানি জমেছে। তার কিডনিতে পাথর ধরা পড়ায় কিডনির আকার বড় হয়ে গেছে।’

বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করা হয়েছে। শুক্রবার তার রিপোর্ট দেওয়ার কথা রয়েছে।

দুই মাস ধরে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের খোঁজ মেলে গত সপ্তাহের মঙ্গলবার। ভারতের মেঘালয়ের শিলংয়ের মানসিক হাসপাতালে পুলিশী হেফাজতে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে ২০ মে (বৃহস্পতিবার) সালাহ উদ্দিনকে নেগ্রিমস হাসপাতালে ভর্তি করা হয়।

 

শেয়ার করুন