২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

আইসিইউতে ভর্তি ব্রাজিলিয়ান রোনালদো

খেলাধুলা ডেস্কঃ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইনটেনসিভ কেয়ার উইনিটে ভর্তি হয়েছেন সাবেক ব্রাজিলীয় সুপারস্টার রোনালদো। তিনি স্পেনের দ্বীপ লিবজার একটি হসপিটালের আইসিউতে আছেন।

তবে আইসিইউতে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোনালদোর অবস্থা উন্নতির দিকে। সাবেক ব্রাজিলীয় বিশ্বকাপজয়ী তারকার অবস্থা সম্পর্কে এর বেশি জানাতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ।

ব্রাজিলের জার্সি গায়ে রোনালদো ৯৮ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৬২টি। ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো ওই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

ক্লাবজগতেও ছিল তার সফল পদচারণা। খেলেছেন বিশ্বের সেরা ক্লাবগুলোতে। স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলের জার্সি তিনি গায়ে জড়িয়েছেন। এ ছাড়া ইন্টার মিলান ও এসি মিলানও রয়েছে এ তালিকায়। সর্বশেষ কারেন্থিয়াসের হয়ে তিনি ক্যারিয়ারের ইতি টানেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।