৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আইপিএলে চোট পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বেন স্টোকস!

ভারতে চলমান দশম আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ইংল্যান্ডের বেন স্টোকস। পুনে সুপারজায়ান্ট সাড়ে ১৪ কোটি রুপি খরচ করে কিনেছে সময়ের সবচেয়ে ধারাবাহিক এই অলরাউন্ডারকে। এই ক্ষ্যাপাটে ক্রিকেটার এখনও সেভাবে নিজের নাম ও দামের প্রতি সুবিচার করতে পারেননি। এর মাঝেই কাঁধে চোট পেয়ে বসেছেন তিনি। আইপিএলের বাকি ম্যাচে তার খেলা নিয়ে যথেষ্ট সংশয় আছে। শুধু তাই নয়, জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে চ্যাম্পিয়্ন্স ট্রফিতেও অনিশ্চিত তিনি!

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে স্টোকসের অলরাউন্ড পারফরম্যান্সে পুনে ৩ উইকেটে জিতেছিল। সে ম্যাচেই স্টোকস কাঁধে চোট পান। তার ‘গ্রেড ওয়ান মাসল টিয়ার’ হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও স্টোকস ছিলেন রিজার্ভ বেঞ্চে। পুনের পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্সে। সেই ম্যাচেও খেলবেন না তিনি।

জুনের ১ তারিখে ইংল্যান্ডে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিকদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। স্টোকসের এই খবর নিঃসন্দেহে ইংল্যান্ডকে চিন্তায় ফেলে দেবে। গত আইপিএলে চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। পরের ম্যাচগুলো খেললেও, কাউন্টি খেলতে গিয়ে সেই চোট বড় আকার ধারণ করেছিল। ফলাফল হিসেবে ১ বছরের মত মাঠের বাইরে থাকতে হয় মুস্তাফিজকে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ফিরলেও এখনও নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।