মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

আইপিএলের স্বত্ব বিক্রি হলো ২,১৯৯ কোটি রুপিতে

শেয়ার করুন

বাণিজ্যিক দিক থেকে দিনে দিনে আরও বড় হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। খেলোয়াড় কেনার দাম যেমন প্রতি মৌসুমে আকাশ ছুঁয়ে দিচ্ছে, তেমনি মোটা অঙ্কের টাকা দিয়ে দলের স্পন্সর হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তবে আগের সবকিছুকে ছাড়িয়ে গেল এবারের আইপিএলের টাইটেল স্পন্সরের নিলাম। অবিশ্বাস্য দামে সামনের পাঁচ বছরের স্বত্ব কিনে নিয়েছে চাইনিজ মোবাইল প্রতিষ্ঠান ‘ভিভো’। আর সে জন্য তাদের খরচ করতে হচ্ছে ২,১৯৯ কোটি রুপি!

সত্যি তাই। আইপিএলের জনপ্রিয়তা কাজে লাগাতে মোটা অঙ্কের টাকা দিয়ে নাম স্বত্ব কিনে নিয়েছে ‘ভিভো’। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির আগের দুই মৌসুমে টাইটেল স্পন্সর ছিল এই মোবাইল প্রতিষ্ঠানটিই, সামনের দিনগুলোতেও আইপিএলের সঙ্গে থাকতে ২,১৯৯ কোটি রুপি খরচ করতেও বাধেনি তাদের। ‘পেপসি’র কাছ থেকে ২০১৫ সালে নাম স্বত্ব পাওয়ার পর গত দুই বছরে দিতে হয়েছে ‘ভিভো’কে ৩৯৬ কোটি রুপি। পাঁচ বছরের নতুন চুক্তি হওয়ার পর টাকার অঙ্কটা বেড়ে গেছে আরও।

গত মৌসুমে ‘ভিভো’ টাইটেল স্পন্সরের জন্য যে টাকা দিয়েছিল, তার ১৫ শতাংশ বেশি দাম ধরে ভিত্তিমূল্য ঠিক করা হয়েছিল। যেখানে ‘ভিভো’র সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল আরেক চাইনিজ মোবাইল প্রতিষ্ঠান ‘অপো’। স্বত্ব কিনতে তারা ১,৪৩০ কোটি রুপি দিতে রাজি ছিল। তবে মোবাইল বাজারের প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে মোটা অঙ্কের টাকা দিয়ে স্বত্ব নিজেদের কাছেই রাখে ‘ভিভো’।

বাণিজ্যিক ব্যাপার তো আছে, তবে এত টাকা খরচ করার পেছনে থাকতে পারে আরও একটি কারণ। এই ‘অপো’র কাছে হেরে ভারতের জাতীয় দলের টাইটেল স্পন্সর হতে পারেনি ‘ভিভো’। আইপিএলের মাঠে আর হারতে চায়নি তারা! ক্রিকইনফো

শেয়ার করুন