মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

আইন শৃংঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা চাইলেন- অতিরিক্ত পুলিশ সুপার রুহুল কুদ্দুছ

শেয়ার করুন

রামু উপজেলার দূর্গম কচ্ছপিয়া ইনিয়নের গর্জনিয়া বাজারে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে জনতার সাথে মতবিনিময় ও স্থানীয় পুলিশ ফাঁড়ী পরির্দশন কালে কক্সবাজারের নাবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর এ.এস.পি সার্কেল) মোঃ গোলাম রুহুল কুদ্দুছ বলেন এলাকায় চুরি, ডাকাতি সহ আইন শৃংঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। রামু থানার অফিসার ইনচার্জ ও গর্জনিয়ার আইসির প্রশংসা করে বলেন এলাকায় মাদকমুক্ত, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ বাল্য বিবাহ রোধে জনগণের সহযোগীতা দরকার। এসময় তিনি আর বলেন সরকারের ভাবমুর্তি নষ্ট কারী এবং চাঁদাবাজ, ইয়াবা ব্যবসা ও অপরাধী যে দলের হওক আইনের হাত থেকে রক্ষা পাবেনা। ৭ জানুয়ারী শনিবার বেলা ১২ টায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ী ও বাজারে জনতার সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। এসময় অন্যনদের মধ্যে ছিলেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাস চন্দ্র, গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর আইসি এস আই আহাসান হাবিব, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাবেক মেম্বর আবু আয়ুইব আনচারী, ব্যবসায়ী মনির আহাম্মদ সাওদগর, ফিরুস আহাম্মদ সাওদগর, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লবা কর্মকার, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ব্যবসায়ী সাদেকুর রহমান শাহীন, ছাত্রনেতা জাবেদ, সেচ্ছাসেবকলীগ নেতা বাবু মোঃ ঈসমাইল সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।

শেয়ার করুন