১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

আঁধারমানিক পিডিসি উচ্চ বিদ্যালয়ের জেএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

রায়হান সিকদার, লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আঁধারমানিক পিডিসি উচ্চ বিদ্যালয়ে ২০১৭সালের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও দক্ষিণ শুকছড়ি আব্দুল খালেক শাহ্ আমিরিয়া হোসাইনিয়া হাফেজুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক বিশিষ্ট লেখক অধ্যাপক মো: রেজাউল করিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মাষ্টার কাঞ্চন নন্দীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম, সময়ের প্রয়াস পত্রিকার স্টাফ রির্পোটার, সিটিজি টাইমস্ ও কক্সবাজার সময়.কম এর লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক রায়হান সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মো: আলমগীর। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোক্তার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল মান্নান, মাওলানা জামাল উদ্দিন। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া মাহ্ফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলান আহমদ কবির। সভা শেষে কৃতি শিক্ষার্থী ও জেএসসি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।