২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

অাগামী অর্থবছরে বাজেট হবে প্রায় চার লাখ কোটি টাকার: অর্থমন্ত্রী

muhit120151212155904 (1)
আগামী ২০১৭-১৮ অর্থবছরে বাজেটের আকার হতে পারে তিন লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় বাজেট সংক্রান্ত জাতীয় কো-অর্ডিনেশন কাউন্সিলের মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন অত্যন্ত সন্তোষজনক। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে। গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছরের এই সময়ে ২২ শতাংশ বেশি রাজস্ব আহরিত হয়েছে। তবে কম্পট্রোলার অডিটর জেনারেল (সিএজি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)এর হিসাবের মধ্যে ১০ হাজার কোটি টাকার গড়মিল আছে। সেটি সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবার সঞ্চয়পত্র বিক্রি বেশি হয়েছে। এ কারণে ব্যাংক থেকে আমাদের কোনও টাকা ধার করতে হয়নি। সেক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদ বেশি দিতে হচ্ছে। তবে সঞ্চয়পত্রের এ সুদের হার সমন্বয় করা হবে।’

রেমিটেন্স প্রবাহ কমেনি দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘রেমিটেন্স আসছে, তবে কিছু হুন্ডির মাধ্যমে আসায় তা হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। এছাড়া, বিদেশে কর্মক্ষেত্রে শ্রমিকদের বেতনও কিছুটা কমেছে। তাই দেখা যাচ্ছে, রেমিটেন্স কম, তবে এটা তেমন কম না।’
উল্লেখ্য, চলতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।