মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

অাইভী-সাখাওয়াতসহ ৮ প্রার্থীর মনোনয়ন বৈধ

শেয়ার করুন

1480230384
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ মোট ৮ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দু’দিনব্যাপী বাছাইয়ের দ্বিতীয় দিন রোববার সকাল ১১টার দিকে নির্বাচন কর্মকর্তারা এ ঘোষণা দেন।
বাকি ৬ জন বৈধ মেয়র প্রার্থী হলেন- ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাসদের মোসলেম উদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস এবং জাতীয় পার্টির মেজবাহ উদ্দিন ভুলু। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুলতান মাহমুদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
এদিন নির্বাচন কর্মকর্তারা নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, রোববার মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাই হয়েছে। একইদিন ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের মনোনয়নপত্রও যাচাই-বাছাই করা হবে।
তিনি জানান, যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নাসিক নির্বাচনে এর আগে মেয়র প্রার্থী হিসেবে ৯ জন, সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৩৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন মনোনয়নপত্র জমা দেন।

শেয়ার করুন