মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

শেয়ার করুন

আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখতে সোমবার রাতে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক শন ক্যারল। ক্যারল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সিরিজ নিয়ে আশাবাদের কথাই শুনিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আজ মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ান হাইকমিশনার ‍জুলিয়া নিবলেটের সঙ্গে বৈঠক শেষে দুপুরে পুলিশ সদর দফতরে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন ক্যারল। আগামীকাল বুধবার প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করার সম্ভাবনা রয়েছে তার। বুধবারই গোয়েন্দা সংস্থা ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার দেশে ফিরে যাবেন তিনি।
গত বছর ইংল্যান্ড দলকে চার স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছিল। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শককে আশ্বস্ত করে বলেছেন, চাইলে ইংল্যান্ডের চেয়েও বেশি নিরাপত্তা দেওয়া হবে অস্ট্রেলিয়া দলকে। তবে বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই বলে জানান ক্যারল।
সাংবাদিকদের সিএ’র নিরাপত্তা পরামর্শক বলেছেন, ‘আগামী আগস্টে টেস্ট সিরিজ যেন সফলভাবে হতে পারে, সেজন্য আমরা কাজ করছি। অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছি। ইংল্যান্ড দলকে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেটা দেখে আমি সন্তুষ্ট। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দেখে নিশ্চিন্ত হতেই আমি এসেছি।’

পুলিশ সদর দফতরে বৈঠক শেষে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা ইংল্যান্ড দলকে যে নিরাপত্তা দিয়েছিলাম, অস্ট্রেলিয়ার জন্যও তেমন নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। আইজিপি মহোদয়ের সঙ্গে বৈঠক করেছি আমরা। তিনি অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের চেয়ে বেশি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সিরিজটি নিয়ে আমরা আশাবাদী। আমাদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে শন ক্যারল সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বাড়তি নিরাপত্তা চান নি।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘জুলাইয়ের শুরুর দিকে সামগ্রিক সুযোগ-সুবিধা দেখতে শন ক্যারল আবার বাংলাদেশে আসবেন। সে সময় তার সঙ্গে থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কয়েকজন কর্মকর্তা।’

সফরের সূচি নির্ধারণ হতে পারে কয়েক দিনের মধ্যে। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, কোরবানি ঈদের আগে প্রথম এবং পরে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা।

প্রসঙ্গত, ২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সফর স্থগিত করে তারা। একই আশঙ্কায় গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয় নি অস্ট্রেলিয়া।

শেয়ার করুন