২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

অস্ট্রেলিয়া থেকে ভুয়া ভিসা নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা রোহিঙ্গাদের

নির্বাচনের আগমুহূর্তে অস্ট্রেলিয়াতে রাজনৈতিক আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা ভুয়া ভিসা নিয়ে বাংলাদেশে সফর করার চেষ্টা করছে। গত দুই সপ্তাহে ভুয়া ভিসা নিয়ে আসা ২০ জন রোহিঙ্গাকে হযরত শাহজালাল বিমানবন্দরে আটক করেছে পুলিশ। এর মধ্যে চারজনকে এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হয়েছে। তারা সবাই মেশিন রিডেবল ভিসার পরিবর্তে ভুয়া স্ট্যাম্প ভিসা নিয়ে ঢাকা সফরে এসেছিল।
অস্ট্রেলিয়ার মিডিয়া হাউজ ‘এসবিএস’ এ বিষয়ে এক প্রতিবেদনে বলেছে, রোহিঙ্গারা দালালকে ১৫০ ডলার দেয় তাদের ভিসা করিয়ে দেওয়ার জন্য। ঢাকায় আসার পরে তারা বুঝতে পারে তারা ঠকেছে, তাদের ভিসা ভুয়া।
ওই প্রতিবেদনে বলা হয়, পশ্চিম সিডনি এবং অ্যাডিলেডে একটি চক্র এই দুষ্কর্মের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
ওই রোহিঙ্গাদের কাছে অস্ট্রেলিয়ান কনভেনশন ট্র্যাভেল ডকুমেন্ট আছে যা তাদের পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হয়। এই ডকুমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় শরণার্থীদের জন্য ইস্যু করে থাকে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ সুফিয়ুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিষয়টি জানি।’ তিনি বলেন, ‘এয়ারপোর্টে রোহিঙ্গারা ধরা পড়ার পরে আমাদের সঙ্গে চার-পাঁচজন রোহিঙ্গা যোগাযোগ করেছিল যারা ওই ভুয়া স্ট্যাম্প ভিসা নিয়ে ঢাকায় যেতে চেয়েছিল। আমরা ভুয়া ভিসা বাতিল করে তাদের মেশিন রিডেবল ভিসা দিয়েছি।’
রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্ট এবং নিশ্চিত সিদ্ধান্ত পাওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।’
সুফিয়ুর রহমান বলেন, ‘আমরা গত ফেব্রুয়ারি থেকে স্ট্যাম্প ভিসা পদ্ধতি বাতিল করে মেশিন রিডেবল ভিসা চালু করেছি।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।