১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

অসহায় রোহিঙ্গাদের পাশে সিতারা ছালেহা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে সে দেশের সেনাবাহিনী,বিজিপি ও রাখাইন সম্প্রদায়ের নিমর্মতার শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশের সিতারা সালেহা ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কাছে ঘুমধুম এলাকায় ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল শহিদ উদ্দিন খানের নেতৃত্বে ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা রোহিঙ্গাদের মাঝে ৩ শ প্যাকেট শুকনো খাবার বিতরন করেন।এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ উদ্দিন খান খাবার বিতরনের পাশাপাশি রোহিঙ্গাদের বর্বর নির্যাতনের কাহিনী শুনেন ও তাদের সমবেদনা জানান। তিনি বলেন,সামান্য সহাযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে সিতারা ফাউন্ডেশন। আগামীতে আরো ব্যাপকভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী আকিবুল ও ফাউন্ডেশনের ডিজিএম শহিদুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।