মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

অসহায় ছিন্নমূল মানুষগুলোর খবর নিলেন মেয়র মুজিব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:
গভীর রাত, অসহায় ছিন্নমূল মানুষগুলো যখন কনকনে শীতে কাপছিলো তখন শীত নিবারণের কম্বল সামগ্রী গায়ে জড়িয়ে দিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত দেখিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সোমবার রাতে কক্সবাজার শহর, কেন্দ্রীয় বাসটার্মিনাল এবং হোটেল-মোটেল জোন কলাতলীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অন্তত: ৫ শতাধিক অসহায় সম্বলহীন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মেয়র। এসময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মেয়র মুজিব বলেন, একটি শীতবস্ত্র হোক, একজন অসহায় শীতার্ত মানুষের অস্ত্র। তাই মানবিক দিকগুলো বিবেচনা করে যেখানে শীতকালে বৃষ্টির পানিরমতো কুয়াশা পড়ে, তীব্র শীতে স্থবির হয়ে যায় সবকিছু সেখানে অন্তত: শীতকালের মানবিক সাহার্য্য হিসেবে একটি মোটা কম্বল অসহায় মানুষগুলোর গায়ে জড়িয়ে দেয়ারমতো প্রশান্তি আর নেই।

আমাদের আশ পাশেই এমন অনেকেই আছে যাদের শীত নিবারণের জন্য কাপড় নেই কোনমতো একটি ছেড়া চাদর গায়ে দিয়ে শীতটা পার করেন এখানকার অনেক গরীব মানুষ।

একটু রাত করে রাস্তায় বের হলে দেখতে পাওয়া যায় দুঃস্থ এই মানুষগুলোর আহাজারি। বিশ্বাস করতে কষ্ট হয় এখানকার অনেক অভাবী মানুষ আছে যারা গরম কাপড়ের অভাবে গায়ে চটের বস্তা বেঁধে রাখে। একবার ভাবুনতো এইসব মানুষগুলোর কথা, কি নিদারুণ কষ্টে পার করছে দিনগুলো।

অথচ, আপনি আমি কিংবা আমাদের মতো মানুষরা চাইলে অসহায় এই মানুষগুলোর কাছে উষ্ণতার বার্তা পৌঁছে দেয়া সম্ভব। প্রয়োজন শুধু সুন্দর সৎ মানসিকতার।

শেয়ার করুন