২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

অর্ধ লক্ষাধিক নেতাকর্মী নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের শোক র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:

অর্ধ লক্ষাধিক নেতাকর্মীর সমাবেশ ঘঠিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান এই বিশাল শোক র‍্যালির নেতৃত্ব দেয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার সংক্ষিপ্ত বক্তব্যে কক্সবাজার ডলফিন মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবী জানান এবং সভাপতি সাদ্দাম হোসেন ও তার দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

এসময় আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ মঞ্জুর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন, মুন্না চৌধুরী, নারিমা জাহান, বোরহান উদ্দিন খোকন, যুগ্ন-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন প্রমুখ ।

এর আগে শোক র‍্যালিটি কক্সবাজার বাহারছড়া মাঠ থেকে শুরু হয়ে কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্তি হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।