মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঈদগাঁও’র ইউনিটির বৃত্তি পরীক্ষা ৩ এপ্রিল

শেয়ার করুন

বৃহত্তর ঈদগাঁও’র অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি’র আয়োজনে বৃত্তি পরীক্ষা ৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ৩ এপ্রিল সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ব্যাপী কক্স-২ (ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়) এবং কক্স-৪ (ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে এ পরীক্ষা চলবে বলে ইউনিটি’র চেয়ারম্যান ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইব্রাহিম আজকের কক্সবাজারকে জানান। তবে এ ব্যাপারে ইউনিটি শিক্ষা বিভাগের পরিচালকের মতে, তাদের এ কর্মসূচীর পেছনে নিন্মোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য পুরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঃ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক শিক্ষার উৎসাহ জাগাবে। সুপ্ত মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে ঝরে পড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করতে সহায়ক ভূমিকা পালন করবে। একটি স্ব-শিক্ষিত জাতি গঠনে অবদান রাখবে। শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পড়ালেখা করার সুযোগ সৃষ্টি করবে। ছেলেমেয়েদের পড়ালেখা করানোর প্রতি অভিভাবকদের উৎসাহ প্রদান করবে। মেধাবীদের একত্রিকরণের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উৎসাহিত করবে।

শেয়ার করুন