১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

অভিযানের চতুর্থ দিনেও গুলি, বিস্ফোরণের শব্দ

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ সেনা কমান্ডোদের অপারেশন ‘টোয়াইলাইট’ চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে। সোমবার ভোর থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

এদিকে সিলেটের জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে` অপারেশন টোয়াইলাইটে দুই জঙ্গি নিহত হয়েছেন। ভেতরে আরও জঙ্গি জীবিত আছে। এছাড়া সেখানে প্রচুর বিস্ফোরক রয়েছে। এ কারণে অভিযান চলবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

এছাড়া অভিযানকে কেন্দ্র শনিবার রাত ১২টা ১ মিনিটে জারি করা ১৪৪ ধারা এখনও বহাল আছে হুমায়ুন রশীদ চত্বর থেকে পারাইর চক পর্যন্ত। শিববাড়ি এলাকার আশপাশের প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে মহানগর পুলিশ। ফলে আজও বন্ধ আছে সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কে যান চলাচল। তবে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে বলে জানা গেছে।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা বিশিষ্ট দুটি ভবনের নাম আতিয়া মহল। সিলেট নগরের আতিয়া ট্রাভেলসের স্বত্তাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাটের বাসিন্দা সাবেক সরকারি কর্মচারী উস্তার মিয়া।

ওই বাড়িতে জঙ্গিরা আস্তানা গেড়েছে এমন সন্দেহে গত বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশ। শুক্রবার দিনভর পুলিশ, সোয়াট ও সেনাসদস্যরা বাড়িটিকে ঘিরে রাখেন। এসময় হ্যান্ডমাইকে করে বার বার সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে এতে সাড়া মিলেনি।

অবশেষে বাড়িটি ঘিরে রাখার প্রায় ত্রিশ ঘণ্টা পর শনিবার সকালে চূড়ান্ত অভিযান ‘টোয়াইলাইট’ শুরু করেন সেনা সদস্যরা।

শনিবার সন্ধ্যায় দুই দফা বোমা বিস্ফোরণে দুই পুলিশ পরিদর্শকসহ ৬ জন নিহত হন। এছাড়া আহত হয়েছেন সাংবাদিক, পুলিশ ও র‌্যাব সদস্যসহ ৪৬ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।