২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

অভিনব এ বিলবোর্ডই মারবে মশা!

মশা মারার জন্য বিলবোর্ড ধারণাটির সঙ্গে পরিচয় নেই অধিকাংশ মানুষেরই। তবে সম্প্রতি এমনই এক অবিনব ধারণাকে বাস্তবে নিয়ে এসেছে রেকিট বেনকিজার (আরবি), পাকিস্তান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডন।
অভিনব এ বিলবোর্ডে মশা মারার জন্য বিশেষ প্রযুক্তি স্থাপন করা হয়েছে। ফলে এটি মশা নিধন এবং দেশটিতে ডেঙ্গু রোগ নিরাময়ে ভূমিকা রাখবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এ বিলবোর্ড স্থাপিত হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে ইসলামাবাদ, করাচি ও লাহোর।
কিভাবে মশা মারে বিলবোর্ডটি? এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিলবোর্ডটি শুধু বিলবোর্ডই নয়। এর ভেতরে বেশ কয়েকটি যন্ত্রপাতি বসানো হয়েছে মশা মারার জন্য। এতে রয়েছে একটি ফ্যান। এ ফ্যানের কাছাকাছি কোনো মশা আসলেই তাকে টেনে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে আটকে ফেলা হয়। এরপর মশাটি সেখানেই মারা যায়।
বিলবোর্ডের উদ্যোক্তা আরবি পাকিস্তানের সিইও শাহজেব মাহমুদ বলেন, ‘পাকিস্তান থেকে ডেঙ্গু দূর করা আমাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ’
পাকিস্তানে ডেঙ্গুর আক্রমণ অত্যন্ত মারাত্মক হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে মশা বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণ ছাড়া রোগটি নিরাময়ের অন্য কোনো উপায় নেই। আর সেজন্য এ বিলবোর্ড কতটা কার্যকর হয় তাই এখন দেখার বিষয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।